ঢাকা | বঙ্গাব্দ

আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 30
আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন ছবির ক্যাপশন :
ad728

নিজস্ব প্রতিবেদক:

আনন্দঘন পরিবেশ, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আউচ সংবাদ’-এর ৫ম বর্ষপূর্তি এবং ৬ষ্ঠ বছরে পদার্পণ।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৯ ঘটিকায় আউচ সংবাদ কার্যালয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এম আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন— খায়রুল ইসলাম – সম্পাদক, কালের নতুন সংবাদ, ফাইজুল হক গোলাপ – প্রধান সম্পাদক, আউচ সংবাদ, সাজন আহমেদ পাপন – প্রতিনিধি, আজকের পত্রিকা, ফায়জুল কবির – প্রতিনিধি, যুগযুগান্তর, হানিফ – প্রতিনিধি, দিন প্রতিদিন, মাসুদ মিয়া – প্রতিনিধি, বিশ্ব মানচিত্র

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকীম রফিকুল ইসলাম, বাপ্পী, এবং মাসুদসহ পোর্টালের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে আউচ সংবাদের নতুন বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। এরপর উপস্থিত অতিথিরা পোর্টালের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা সাহসী কণ্ঠে তুলে ধরার ক্ষেত্রে আউচ সংবাদ ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আগামী দিনে এই গণমাধ্যমটি তাদের নিরপেক্ষতা বজায় রেখে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই আউচ সংবাদ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের মুখপত্র হিসেবে কাজ করে আসছে। আগামী দিনেও পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসা এবং সহযোগিতায় পোর্টালটি আরও বহুদূর এগিয়ে যাবে—অনুষ্ঠানে এমনটাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Anusandhani Barta

কমেন্ট বক্স
আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন

আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন